জিয়া খানের মৃত্যু: আদিত্য পাঞ্চোলির বাড়ি তল্লাশি
ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী জিয়া খানের মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে সম্প্রতি অভিনেতা আদিত্য পাঞ্চোলির বাড়ি তল্লাশি করেছে গোয়েন্দা পুলিশ।
প্রায় দুই বছর পার হলেও জিয়ার মৃত্যু রহস্যের কোন কূল কিনারা করতে পারেনি মুম্বাই পুলিশ। ২০১৩ সালের ৩ জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় জিয়ার লাশ। তবে তার মায়ের দাবী এটা আত্মহত্যা নয়, হত্যা।
জিয়ার মা রাবিয়া খানের আপিলের ভিত্তিতে মামলাটি এখন ভারতের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) - এর হাতে হস্তান্তর করে হাইকোর্ট। এখনি সিবিআই জিয়ার মৃত্যুর তদন্ত করছে।
১৩ মে অভিনেতা আদিত্য পাঞ্চোলির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। আদিত্যর ছেলে সুরাজের সঙ্গে প্রেম করছিলেন জিয়া। আর তাই সন্দেহভাজনদের তালিকায় শীর্ষে রয়েছেন সুরাজ ।
২৫ বছর বয়সী অভিনেত্রী জিয়াকে তার জুহুর ফ্ল্যাটে গলায় ফাঁস দে্ওয়া অবস্থায় পাওয়া যায় দুই বছর আগে। প্রেমিক সুরাজের সঙ্গে তার সম্পর্কের টানাপড়েন এবং ক্যারিয়ারে ব্যর্থতার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হয়।
আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ বলিউডে পা রাখতে যাচ্ছেন সুভাষ ঘাইয়ের সিনেমা ‘হিরো’র রিমেইকের মাধ্যমে। জিয়া খানের মৃত্যুর পর সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর বেশ কিছুদিন তাকে কারাগারে কাটাতে হয়।
