২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি আয়ের পথে ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’

মুক্তির দু সপ্তাহ পরেও যুক্তরাষ্ট্রে বক্স-অফিসের শীর্ষে অবস্থান করছে ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’। মার্ভেলের এই সুপারহিরো সিকুয়াল দাপট দেখাচ্ছে বিশ্বজুড়েই। এর মধ্যেই আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৮৭ কোটি ডলারের বেশি আয় করেছে সিনেমাটি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:30 PM

Updated : 25 Apr 2022, 01:21 PM

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করে নেয় ৭ কোটি ৭২ লাখ ডলার। অবশ্য উদ্বোধনী আয়ে রেকর্ড গড়া সিনেমাটির ব্যবসা এই সপ্তাহে একটু কমই বলতে হবে। তারপরও বক্স-অফিসে অন্য সব সিনেমার তুলনায় টিকিট বিক্রিতে ঠিকই এগিয়ে আছে জশ হোয়েডনের সিনেমাটি।

দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে মোট ৩১ কোটি ২৯ লাখ ডলার আয় করেছে সিনেমাটি।

অন্যদিকে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করেছে ৫৬ কোটি ২০ লাখ ডলার। এই সিরিজের প্রথম পর্ব ২০১২ সালের ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর আয়ের রেকর্ড থেকে এখন মাত্র ১০ কোটি ডলার দূরে এর সিকুয়াল।

বাণিজ্য বিশ্লেষকেরা বলছেন, সামনের সপ্তাহে জাপান এবং চীনে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি খুব দ্রতই শত কোটি ডলার আয়ের খাতায় নাম লেখাবে।

এই মুহূর্তে বক্স-অফিসে ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’-এর পরের স্থানেই আছে রিজ উইদারস্পুন এবং সোফিয়া ভার্গারা অভিনীত ‘হট পারসুইট’। ব্লেইক লাইভলি অভিনীত ‘এইজ অফ অ্যাডালাইন’ আছে এর পরের স্থানেই।

পুরনো খবর:

‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’-এর নতুন রেকর্ড