২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমান ভক্তের আত্মহত্যা চেষ্টা

২০০২ সালের গাড়ি চাপা মামলায় পাঁচ বছরের জেল হওয়ার পর দুদিনের জামিন নিয়ে বাড়ি ফেরেন ভারতীয় সালমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2015, 03:28 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

শুক্রবার জামিন আবেদনের শুনানিতে অংশ নিতে যখন হাইকোর্টে হাজির হন এই তারকা, তখন বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন এক ভক্ত।

আত্মহত্যার চেষ্টা করার পরপরই তাকে স্থানীয় এক সরকারি হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এখন চিকিৎসাধীন রয়েছেন সেই ব্যাক্তি।

৬ মে সালমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দেয় নিম্ন আদালত, সেদিনই হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিল করেন সালমান।

মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুদিনের জন্য জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন তিনি। রায়ের দিন সালমানের বান্দ্রার বাড়ির সামনে জড়ো হতে দেখা যায় হাজার হাজার ভক্তকে।

দক্ষিণ মুম্বাইয়ের আদালতপাড়াতেও ছিল ভক্তদের সমাগম, যখন সালমানের জামিনের আদেশ দিচ্ছিলেন হাইকোর্ট। সালমানের বাড়ি এবং আদালত প্রাঙ্গণ - উয় স্থানেই নিরাপত্তা জোরদার করা হয়েছে।