২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘অ্যাভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’

ঢাকায় মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সুপারহিরো সিকুয়াল ‘অ্যভেঞ্জার্স: এইজ অফ আল্ট্রন’। যুক্তরাষ্ট্রে মার্ভেলের এই সুপারহিরো সিনেমা পহেলা মে মুক্তি পেলেও ঢাকায় সিনেমাটি মুক্তি পাচ্ছেন দোসরা মে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2015, 05:06 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বসুন্ধরা সিটি কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স এবং যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টাসর্ সিনেমাজে ‍প্রদর্শিত হবে সিনমাটি।

এর মধ্যেই যুক্তরাজ্য এবং ভারতসহ  ২৬টি দেশে মুক্তি পাওয়া সিনেমাটি আন্তর্জাতিক বাজার থেকে উঠিয়ে নিয়েছে ২০ কোটি ডলারের বেশি।

২০১২ সালের সিনেমা ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এর এই সিকুয়েলের গল্প শুরু হয়েছে শান্তি রক্ষা প্রকল্পের অংশ হিসেবে টনি স্টার্কের ভুল করে কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কারের ঘটনা থেকে। এভাবেই জন্ম নেয় দানব আল্ট্রন। বিশালাকৃতির এই কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট এক পযর্ায়ে দুনিয়া থেকে মানবজাতিকে নিশ্চিহ্ণ করার অভিযানে নামে। তখন অ্যাভেঞ্জারদের কাঁধে ওঠে এই সুপারভিলেইনকে থামানোর দায়িত্ব।

আগেরবারের মতো এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন জশ হোয়েডন। নিজেদের চরিত্রে যথারীতি ফিরেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, জেরেমি রেইনার এবং স্যামুয়েল এল জ্যাকসন। আলট্রনের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেমস স্পেডার। নতুন কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেইলর জনসন, এলিজাবেথ ওলসেন, পল বেটানি।

অ্যাভেঞ্জার্সের দ্বিতীয় পর্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশের শুটিং হয়েছে বাংলাদেশেও। চট্টগ্রামের সীতাকুণ্ডু এবং ভাটিয়ারি শিপইয়ার্ডের কিছু দৃশ্যও তাই বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বাংলাদেশি দর্শকদের জন্য।

পুরনো খবর:

বক্স-অফিসে অ্যাভেঞ্জারদের দাপট