২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সালমানকে দোষী সাব্যস্ত করুন' 

ভারতীয় অভিনেতা সালমান খানকে দণ্ডনীয় মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করার দাবী জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে গাড়ি দুর্ঘটনা মামলার বাদী পক্ষ। দোষ প্রমাণিত হলে ১০ বছরের জেল হতে পারে সালমানের। 

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2015, 06:29 PM

Updated : 25 Apr 2022, 01:14 PM

২০০২ সালের ঘটে যাওয়া গাড়ি দুর্ঘটনার মামলায় বৃহস্পতিবার নিজের চূড়ান্ত যুক্তি উপস্থাপন করেন বাদী পক্ষের আইনজীবী প্রদীপ ঘারাট। তিনি বলেন, সালমানের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় এবং অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর প্রমাণ রয়েছে।

তিনি আরেকটি আলোচিত গাড়ি দুর্ঘটনা মামলার উদাহারণ টেনে বলেন, দুটি মামলা একই রকম এবং দোষী সাব্যস্ককরণের সুযোগ রয়েছে। 

তিনি আরও বলেন, অভিযুক্তের হয়তো কাউকে হত্যা করার কোনো ইচ্ছা ছিল না,  কিন্তু দুর্ঘটনায় আহত হওয়ার ফলে কারও মৃত্যু ঘটতে পারে এ বিষয়ে তার জ্ঞান ছিল।

শুক্রবার থেকে বিবাদী পক্ষ তাদের চূড়ান্ত যুক্তি উপস্থাপন শুরু করবে। ধারণা করা হচ্ছে, সালমানের আইনজীবী এটা প্রমাণ করার চেষ্টা করবেন যে, দুর্ঘটনার রাতে সালমান মাতাল ছিলেন না এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন না।

ইতোমধ্যে সালমান খান কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন তার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। তিনি আরও বলেন দুর্ঘটনার রাতে মদ্য পান করেননি এবং গাড়ি চালাচ্ছিলেন তার চালক অশোক সিং। চালক স্বয়ং নিজের দোষ স্বীকার করে সাক্ষ্য দিলেও তা গ্রহণ করেননি আদালত। 

২০০২ সালের সেপ্টেম্বরের এক রাতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় সালমান খানের গাড়ি। এ ঘটনায় ফুটপাতে ঘুমন্ত এক ছিন্নমূল ব্যক্তি মারা যান এবং দুই জন আহত হন।

পুরনো খবর:

এবার হামলার মামলায় সালমান
সালমানকে বাঁচাতে মিথ্যা সাক্ষ্য?
সালমানের চালকের দোষ স্বীকার
সব অভিযোগ মিথ্যা: সালমান খান