এক বছরেও মেয়েকে দেখেননি ক্রুজ?
শোনা যাচ্ছে ব্যস্ততার কারণে পুরো এক বছর নিজের মেয়ের চেহারা দেখার সুযোগ পাননি মার্কিন অভিনেতা টম ক্রুজ। ‘মিশন ইম্পসিবল’ সিরিজের নতুন সিনেমার কাজে ভীষণ ব্যস্ততায় দিন কাটছে এই তারকার।
গুঞ্জন উঠেছে, কাজের ফাঁকে মেয়ে সুরির মুখ এক ঝলক দেখার সময়ও পাচ্ছেন না তিনি।
এক সূত্র বলছে, ‘মিশন ইম্পসিবল: রোগ নেশন’এর শুটিং করতে ক্রুজ আছেন লন্ডনে।
শুটিং শেষে যদিও দুই সপ্তাহের ছুটি পেয়েছিলেন তিনি, কিন্তু তখনও সুরির সঙ্গে দেখা করতে যাননি ক্রুজ। শোনা যাচ্ছে, ক্রুজের এই অবহেলায় কিছুটা হতাশ হয়েছেন তার সাবেক স্ত্রী এবং সুরির মা কেটি হোমস। ওদিকে এই গুঞ্জন অস্বীকার করেছেন ক্রুজের মুখপাত্র।
তিনি জানান, মেয়ের সঙ্গে ঠিকই দেখা করছেন ক্রুজ, কিন্তু তা গণমাধ্যমের নজরের আড়ালে। ২০০৬ সালে অভিনেত্রী কেটি হোমসকে বিয়ে করেন ক্রুজ।
এক সঙ্গে তাদের রয়েছে এক সন্তান, ৯ বছর বয়সী সুরি ক্রুজ। ২০১২ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ হয়।
