২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিদিভক্ত হৃত্বিকও

মমতা ‘দিদি’র ভক্ত হিসেবে বরাবরই নিজের কথা জাহির করেন বলিউডের কিং খান শাহরুখ। বলিউড থেকে আরও এক ভক্ত জুটিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। দিদির আতিথেয়তায় মুগ্ধ হৃত্বিক রোশান 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:09 PM

Updated : 25 Apr 2022, 01:13 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী আয়োজনে অংশ নিতে কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেন হৃত্বিক। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লেখেন, "দিদির সঙ্গে দেখা হওয়াটা ছিল অনুপ্রেরণামূলক এবং বাঙালি উষ্ণতায পরিপূর্ণ যা আমি খুব মিস করি।"

টুইটারে হৃত্বিককে ধন্যবাদ জানাতে ভোলেননি দিদিও। হৃত্বিকের টুইটটি রিটুইট করে মমতা লেখেন, অনেক ধন্যবাদ তোমাকে।

অনেকেই জানেন না, ‘ব্যাং ব্যাং’ তারকার ধমনীতেও বইছে বাঙালি রক্ত। হৃত্বিকের দাদী, অর্থাৎ রাকেশ রোশানের মা ইরা ছিলেন বাঙালি যিনি পাঞ্জাবী সংগীত পরিচালক রোশানকে বিয়ে করেন। 

৬ এপ্রিল কলকাতার সল্টলেক স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী আসরে পারফর্ম করেন হৃত্বিক। জানান, ১৫ বছর আগে এই মঞ্চে প্রথমবারের মত নেচেছিলেন তিনি।নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘কাহো না প্যায়ার হ্যায়’র প্রচারের জন্য নাচতে হয়েছিল। আর সেটাই ছিল তার জীবনের প্রথম মঞ্চ পরিবেশনা।