এখন মা হতে চান না সানি লিওনি
ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি এখনই মা হতে চাননা। তিনি বলছেন, নিজের দেহকে এক বছর পিছিয়ে দেওয়ার ইচ্ছা আপাতত নেই তার।
সাবেক এই পর্ন তারকা ২০০৯ সালে বিয়ে করেন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে পরিবার গঠনেও ইচ্ছুক তিনি। তবে এই মুহূর্তে সন্তানের মা হতে চান না।
“কথাটি মিথ্যা হবে, যদি বলি আমি কখনও নিজের পরিবার গঠন করতে চাইনা। কিন্তু এখন শারীরিক দিক থেকে আমার জন্য গর্ভবতী হওয়ার সময় নয়।”
তিনি আরও বলেন, “আমি সন্তান চাই। কিন্তু এই মুহূর্তে নিজের শরীরকে এক বছর পিছিয়ে দিতে চাই না।”
৩৩ বছর বয়সী এই তারকা আরও জানান, তার স্বামীও এখন হিন্দি শিখছেন সিনেমায় ক্যারিয়ার গড়ার জন্য।
“ও এখন হিন্দি শিখছে এবং প্রতিদিনই নিরলসভাবে হিন্দিতে কথা বলার অনুশীলন করে। আমি তাকে কোনো পরামর্শ দিই না। আমি চাই অভিজ্ঞতাটি সে নিজেই উপভোগ করুক। তবে আমি তাকে উদ্বুদ্ধ করি এ ব্যাপারে।”
খুব শিগগিরই মুক্তি পাবে সানি অভিনীত দুই সিনেমা ‘এক পাহেলি লিলা’ এবং ‘কুছ কুছ লোচা হ্যায়’।
