২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সানি এবার মেরিলিন (ভিডিওসহ)

সাদা ফ্রক আর রাঙ্গা ঠোঁটের মেরিলিন মনরোর সেই মোহনীয় দৃশ্যটি সিনেমাপ্রেমীদের ভোলার কথা নয়। হলিউডের এই স্বর্ণকেশী আবেদনময়ী নায়িকাকে হিন্দি সিনেমার পর্দায় মূর্ত করে তুললেন ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2015, 03:47 PM

Updated : 12 Oct 2022, 03:30 PM

সম্প্রতি মুক্তি পেয়েছে সানি লিওনির নতুন সিনেমা 'কুছ কুছ লোচা হ্যায়'র ট্রেইলার। সেখানেই দেখা গেল মেরিলিনরূপী সানির ঝলক। 

কমেডি সিনেমা 'কুছ কুছ লোচা হ্যায়'-এর গল্প আবর্তীত হয় ৪৫ বছর বয়সী এক ব্যাক্তিকে ঘিরে, যিনি প্রেমে পড়েন সুন্দরী এক নারীর।

সিনেমার পরিচালক দেভাং পাটেল ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়াকে বলেন, "নানা ধরনের হাস্যরসের মধ্য দিয়ে এগিয়ে যাবে সিনেমাটির কাহিনি, আমি নিশ্চিত তা সবার ভালো লাগবে।"

৮ মে ভারতে মুক্তি পাবে 'কুছ কুছ লোচা হ্যায়'। সানি ছাড়াও এতে অভিনয় করেছেন রাম কাপুর এবং এভিলিন শর্মা।  

ওদিকে মুক্তির অপেক্ষায় আছে সানির আরেকটি  সিনেমা 'এক পাহেলি লিলা'। ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।