রানবিরবিহীন ক্যাটরিনা
২০১০ সালে মুক্তি পাওয়া ‘রাজনীতি’ সিনেমার সিকুয়াল নির্মিত হতে যাচ্ছে, এ খবর পুরোনো। নতুন খবর হচ্ছে, সিনেমায় রানবিরকে ছাড়াই দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
রাজনৈতিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘রাজনীতি’তেই দ্বিতীয় ও শেষবারের মতো একসঙ্গে কাজ করেন রানবির-ক্যাটরিনা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, এবারের পর্বে রানবির অভিনীত চরিত্র সামার প্রতাপ সিংকে আর দেখা যাবে না। রাজনৈতিক কোন্দলে ভাই ও বিদেশি প্রেমিকার মৃত্যুর পর ভারত ছেড়ে চলে যাবেন সামার। রাজনীতি থেকেও আরও দূরে সরে যাবেন তিনি।
এদিকে ‘রাজনীতি’ সিনেমাটি শেষ হয় ক্যাটরিনা অভিনীত চরিত্রে ইন্দুর রাজনীতিতে প্রবেশ ও নির্বাচনে জয় লাভের মধ্য দিয়।
এবার দেখা যাবে ভারতের মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বরত ইন্দু কিভাবে ক্ষমতার পালা বদল ও রাজনৈতিক মার-্প্যাঁচের মুখোমুখি হয়।
