২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিম কারদাশিয়ানের নগ্ন ছবি টুইটারে

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রকাশিত হয়েছে মার্কিন টিভি তারকা কিম কার্দাশিয়ানের বেশ কিছু নগ্ন ছবি। আর এ ছবিগুলো পোস্ট করেছেন খোদ তার স্বামী র‌্যাপার কেনি ওয়েস্ট।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2015, 12:12 PM

Updated : 25 Apr 2022, 01:09 PM

টুইটারে সম্প্রতি কিম কার্দাশিয়ানের অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে তিন কোটি। এদিকে ঠিক একই সময়েই প্রিমিয়ার হয়েছে তার রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান্স’-এর দশম সিজনের। স্ত্রীর এই সাফল্য উদযাপনেই তার তিনটি নগ্ন ছবি পোস্ট করেন কেনি।

প্রথম ছবির ক্যাপশনে কেনির টুইট, “অভিনন্দন, তিন কোটি অনুসারী অর্জনের জন্য।”

দ্বিতীয় ছবির সঙ্গে তিনি টুইট করেন, “অভিনন্দন আজ রাতের প্রিমিয়ারের জন্যও।”

তৃতীয় ছবির ক্যাপশনে আসল কথাটি বলেন কেনি।

“আমি খুবই ভাগ্যবান!”

কেনির এই টুইটগুলো নিয়ে দারুণ খুশি কিম নিজেও। ফিরতি টুইটে তাই স্বামীর প্রতি ভালোবাসা জানিয়েছেন অকুণ্ঠভাবে।

“আমার স্বামী দারুণ না? আমি তাকে অনেক বেশি ভালবাসি।”

ছবিগুলো তাদের রিয়েলিটি শোয়ের অংশ হিসেবেই তোলা হয়। কিম কার্দাশিয়ান এখন চাইছেন দ্বিতীয়বারের মতো মা হতে। আর তাই শারীরিক পরিবর্তন আসার আগেই তার সুগঠিত দেহের ছবি তুলে রাখতে চেয়েছেন তিনি।