উত্তরাধিকারসূত্রে যারা পাবে বলিউড
কেউ কেবলই হাঁটতে শিখেছেন, কেউ সবে স্কুলে যাচ্ছেন - কিন্তু এখনই তাদের জন্য কাটা হয়ে গেছে বলিউডের টিকেট। আরাধিয়া বচ্চন থেকে শুরু করে আব্রামখান - কথা হচ্ছে তাদের নিয়ে যারা বলিউডের উত্তরাধিকারী।
আরাধিয়া বচ্চন
বচ্চন পরিবারের সবচেয়ে ছোট সদস্য আরাধিয়া ইতোমধ্যেই ভার্চুয়াল জগতে ব্যাপক জনপ্রিয়। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের তিন বছরের মেয়েআরাধিয়াকে এখনই দেখা যায় ডিজাইনার পোশাকে সজ্জিত হয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হতে।
আব্রাম খান
বলিউডের 'কিং' খানের কনিষ্ঠ পুত্র আব্রামকে নিয়ে বরাবরই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু বড় দুই ছেলে মেয়ের মত আব্রামকেও প্রায় এক বছর ক্যামেরারআড়ালে রেখেছেন শাহরুখ। এরপর নিজেই তার ছবি টুইটারে পোস্ট করেন। এমনকি বাবার সঙ্গে 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমার এন্ড ক্রেডিটেও নাচতে দেখা গেছে তাকে।
আজাদ রাও খান
বলিউডের ‘পারফেকশনিস্ট’ খান আমিরের ছেলে আজাদ জন্মের পর থেকেই গণমাধ্যমের সামনে বড় হচ্ছে। যদিও আমির তার প্রথম স্ত্রীর সঙ্গে দুই ছেলে-মেয়েজুনায়েদ এবং ইরাকে বরাবরই ক্যামেরা থেকে দূরে রেখেছেন। কিন্তু আজাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আমিরের দ্বিতীয় স্ত্রী কিরন রাওয়ের সঙ্গে প্রায়ই বাবারশুটিং - এ উপস্থিত হতে দেখা যায় আজাদকে। যে কোনো অনুষ্ঠানেও বাবা-মায়ের সঙ্গী হয় ছোট্ট আজাদ।
নিতারা খান্না ভাটিয়া
নিতারার নাম শুনলে অনেকেই প্রথমে বুঝতে পারবেন না, ছোট্ট এই মেয়েটি অ্যাকশন হিরো আকশায় কুমার আর টুইঙ্কল খান্নার সন্তান। বড় ভাই আরাভের মতনিতারাকেও সবসময় পাপারাজ্জিদের নজর থেকে দূরে রাখার চেষ্টা করেন আকশায়-টুইঙ্কল।
ভিয়ান রাজ কুন্দ্রা
শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রার পুত্র ভিয়ানকে প্রায়ই মায়ের সঙ্গে দেখা যায় আইপিএল ম্যাচ চলাকালীন দর্শকসারিতে। তবে অন্যদের মত সন্তানকে ক্যামেরা থেকে দূরে রাখার ইচ্ছা নেই এই তারকা দম্পতির। সম্প্রতি টুইটারে ছেলের একটি ছবি পোস্ট করে শিল্পা লেখেন, নিজের স্কুলের অনুষ্ঠানেইতোমধ্যেই অভিনয়নৈপুন্য দেখানো শুরু করেছে ভিয়ান।
হৃহান এবং হৃধান রোশান
মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রায়ই নিজের দুই ছেলের ছবি পোস্ট করেন হৃত্বিক রোশান। সুজান খান আর হৃত্বিকের দুই ছেলে খুব শিগগিরই পা দিতে যাচ্ছে কৈশোরে। আর এখন থেকেই তাদেরকে পর্দায় দেখা জন্য উৎসুক হয়ে আছেন অনেক সিনেমাপ্রেমী।
