২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল হিসেবে বেশি আয় করছেন বেকহাম

খেলার মাঠ থেকে অবসর নিয়েছেন অনেক আগেই।  তারপরও গত বছর, অর্থাৎ ২০১৪ সালে ডেভিড বেকহামের আয় ছিল পাঁচ কোটি পাউন্ডের বেশি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গ্লিটজ ডেস্ক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2015, 12:58 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বিভিন্ন পণ্য এবং ফ্যাশন ব্র্যান্ডের দূতিয়ালি করে বেকহাম এই অর্থ উপার্জন করেছেন, যা তার খেলোয়াড় জীবনের উপার্জনের থেকে অনেক বেশি। বিশেষ করে ইংল্যান্ড দলের অধিনায়ক থাকার সময়ও বছরে এত উপার্জন করতেন না তিনি।

২০১২ সালে অবসর গ্রহণের সময় বেকহামের বাৎসরিক আয় ছিল তিন কোটি ৪৬ লাখ পাউন্ড। অর্থাৎ, ২০১৪ সালে তিনি তার খেলোয়াড় থাকার সময়ের চেয়ে দেড় কোটি পাউন্ড বেশি উপার্জন করেছেন। আর এই অর্থ এসেছে অ্যাডিডাস, এইচ অ্যান্ড এম, কোটি এবং হেইগ ক্লাব হুইস্কির মতো পণ্যের মডেল হয়ে।

আর এভাবেই অবসর নেওয়া ক্রীড়া ব্যাক্তিত্বদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী হিসেবে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি। প্রথম স্থানে রয়েছেন বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান।

ইংল্যান্ড দলের অধিনায়ক হিসেবে নিজের ক্যারিয়ার অতিবাহিত করা বেকহাম খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল মাদ্রিদের মতো শীর্ষ ফুটবল ক্লাবের হয়ে।