একসঙ্গেই থাকছেন রিহানা-ডিক্যাপ্রিও?
নিজেদের সম্পর্কের কথা এখনও স্বীকার না করলেও চুটিয়ে প্রেম করছেন মার্কিন অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও এবং বারবাডিয়ান গায়িকা রিহানা। শোনা যাচ্ছে, এক কথায় ডিক্যাপ্রিওর বাড়িতেই থাকছেন রিহানা।
ব্যস্ত শিডিউলের ফাঁকে যেটুকু সময় পাচ্ছেন, তার প্রায় পুরেটাই এখন ডিক্যাপ্রিওর বাড়িতে কাটাচ্ছেন রিহানা।
এক সূত্র বলছে, "দিনের পর দিন প্রেমিকের বাড়িতেই থাকছেন রিহানা, যেন ওখানেই বসত গড়েছেন তিনি।"
সূত্রটি আরও জানায়, প্রেমিকার জন্য নিজের বাড়িতে খানিকটা পরিবর্তনও এনেছেন ডিক্যাপ্রিও। রিহানার ব্যবহারের জন্য কিছু জায়গা আলাদাভাবে ঘেরাও করে দিয়েছেন তিনি।
গত বছর বড়দিনের মৌসুম থেকে এই নতুন জুটির প্রেমের গুঞ্জন শুরু হয়। কয়েকমাস গড়ানোর পর সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেই শোনা যাচ্ছে।
সূত্র বলছে, নিজের পরিবারের সঙ্গে ডিক্যাপ্রিওকে পরিচয় করিয়ে দেয়ার জন্য বারবাডোসে যাবার পরিকল্পনা করছেন রিহানা। এরপর একসঙ্গে ছুটি কাটানোর ইচ্ছাও আছে তাদের।
