২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিক’-এর পর আসছে ‘ডেভিল’

২০১৪ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কিক’-এর সিকুয়াল আসছে এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। এবার শোনা গেল নতুন সিনেমাটির নাম হবে ‘ডেভিল’ এবং আর চিত্রনাট্য লিখবেন খোদ সালমান খান। 

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2015, 01:41 PM

Updated : 22 Aug 2022, 11:43 AM

অনেকেই হয়তো জানেন না চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান নিজেও লেখালেখি করেন। তার অভিনীত 'বাঘি: আ রেবেল ফর লাভ’-এর মূল ভাবনা ছিল তার। তিনি ‘ভির’ এবং ‘চন্দ্রমুখি'র মতো সিনেমারও কাহিনি লিখেছেন। 

‘কিক’-এর প্রযোজক এবং পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার ঘনিষ্ঠ এক সূত্র ইন্ডিয়ান একপ্রেসকে জানায়, “সাজিদ নিজেই জানতেন না, কখন তিনি ‘ডেভিল’-এর নির্মাণে হাত দেবেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ফাটাফাটি কোনো গল্প খুঁজে না পেলে তিনি কাজে হাত দেবেন না।”

সূত্রের দাবি, সালমানই নাকি সাজিদকে সিকুয়াল নির্মাণের বুদ্ধি দেন।

“সালমানের এক কথাতেই নতুন সিনেমার ধারণা মাথায় আসে সাজিদের। এমনকী, তিনি সালমানকে সিনেমাটির চিত্রনাট্য লিখতে অনুরোধও করেন।”

২০১৬ সালে কাজ শুরু হবে ‘ডেভিল’-এর। এবারের সিনেমায় দেখা যাবে না নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং রানদিপ হুডাকে।