২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির আগেই হিট সানির 'লিলা'

বক্স-অফিসের লড়াইয়ের এখনও অনেক দেরি। তবে ইউটিউবে ইতোমধ্যেই বাজিমাত করেছে সানি লিওনির নতুন সিনেমা ‘এক পাহেলি লিলা’।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2015, 02:33 PM

Updated : 22 Aug 2022, 11:42 AM

৫ই ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশিত হয় ‘লিলা’র ট্রেইলার, এরই মধ্যে তা দেখা হয়েছে ৭৪ লাখেরও বেশি বার।

১২ই ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দিনে ট্রেইলারটি দেখা হয় ৬০ লাখ ২০ হাজার বার। ১৩ই ফেব্রুয়ারি প্রতিবেদনটি লেখা পর্যন্ত ট্রেইলারটি দেখা হয়েছে ৭৪ লাখ ১৯ হাজার ৮শ' ১৯ বার। 

মুক্তি পাবার ২৪ ঘণ্টার মধ্যেই ১০ লাখ ছাড়ায় ট্রেইলারটির দর্শনসংখ্যা। সিনেমায় সানিকে আবর্িভূত হয়েছেন তিনটি ভিন্ন অবতারে। বর্তমান সময়ের এক সুপারস্টার, অতীতের এক রাজস্থানী গ্রাম্য নারী এবং এক রাজকুমারী রূপে দেখা যাবে তাকে।

মিউজিক্যাল থ্রিলার ধাঁচের সিনেমা ‘এক পাহেলি লিলা'য় সানিকে আরও পা গলাতে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনের জুতোয়। 'হাম দিল দে চুকে সানাম' সিনেমার ‘ঢোলি তারো' গানটি রিমেইক করা হয়েছে এই সিনেমার জন্য।

সিনেমাটি নির্মাণ করেছেন ববি খান। এতে আরও থাকবেন ছোট পর্দার চেনা মুখ জয় ভানুশালি, রাজনিশ ডুগগাল এবং রাহুল দেব। ‘লিলা’ মুক্তি পাবে ১০ই এপ্রিল।

 

পুরনো খবর:

একশ লিটার দুধে সানির স্নান!