২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলিয়ঁস ফ্রঁসেজে চলচ্চিত্র প্রদর্শনী

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) ও রেনইবো ফিল্ম ক্লাব (আরএফসি)-এর আয়োজনে আলিয়ঁস ফ্রঁসেজে চলছে আন্তজর্াতিক চলচ্চিত্রের প্রদর্শনী।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2015, 07:16 PM

Updated : 12 Oct 2022, 03:16 PM

বিশ্ব চলচ্চিত্র স্পষ্টকরণ কর্মসূচি (ডব্লিউএফএমপি) শীর্ষক আয়োজনটি মূলত ডিইউএফএস-এর উদ্যোগ। এর উদ্দেশ্য বড় পর্দায় চলচ্চিত্রপ্রেমীদের জন্য সমকালীন এবং ধ্রুপদী চলচ্চিত্র দেখার সুযোগ তৈরি করা।

এবারের উৎসবে দেখানো হচ্ছে ‘দ্য আর্টিস্ট’। ২০১১ সালে মুক্তি পাওয়া নির্বাক ও সাদাকালো চলচ্চিত্রটিতে অভিনয় করে প্রথম ফরাসি হিসেবে সেরা অভিনেতার অস্কার জেতেন জঁ্য দুযার্দিন।

আরও দেখান হবে পাম দ’র ও অস্কার জেতা ‘আমোর’ (২০১২),  কমেডি-ড্রামা ধাঁচের সিনেমা ‘দ্য ইনটাচেবলস’ (২০১১) এবং  পাম দ’র জেতা ‘লা ক্লাসে’ (২০০৮)।

‘আমোর’ দেখান হবে বৃহস্পতিবার বিকাল ৪টায়, ‘দ্য ইনটাচেবলস’ সন্ধ্যা ৬টায়। ‘লা ক্লাসে’ শুক্রবার বিকাল ৪টায়, ‘দ্য আর্টিস্ট’ সন্ধ্যা ৬টায় দেখানো হবে।

প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ২০০০ সালের সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসেই এ আয়োজনটি করে আসছে ডিইউএফএস।

সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম আরিফ শোভন জানান, এ পর্যন্ত সাড়ে চারশ' চলচ্চিত্র দেখানো হয়েছে।

উৎসবটি আয়োজনে সহায়তা করছে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস নিয়ন্ত্রিত সাংস্কৃতিক কেন্দ্রগুলো।