২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুপারহিরো সিনেমার পরিচালনায় জোলি?

মারভেল কমিকসের আগামী সিনেমার সঙ্গে যুক্ত হতে পারেন আঞ্জেলিনা জোলি। তবে অভিনেত্রী হিসেবে নয়, পরিচালক হিসেবে। ‘ক্যাপ্টেন মাভর্েল’ নামের এই সিনেমাটি ২০১৮ সালে মুক্তি পাবে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2015, 02:10 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

এক সূত্রের বরাত দিয়ে এইসশোবিজ বলছে, মাভর্েলের এই সিনেমাটি হবে নারী সুপারহিরোদের নিয়ে। আর ‘আনব্রোকেন’ সিনেমায় জোলির পরিচালনা দক্ষতায় বেশ সন্তুষ্ট মার্ভেল কর্তৃপক্ষ। তাই নতুন এই সিনেমাটি পরিচালনার জন্য তাকে ২ লাখ ডলার দিতে চাচ্ছে মাভর্েল।   

সূত্রটি আরও বলেছে, এই সিনেমাটি মূলত একজন নারী নির্মাতাকে দিয়েই পরিচালনা করাতে চায় মাভর্েল।

সম্প্রতি সনি পিকচাসর্ের প্রধানের সঙ্গে মাভর্েলের প্রযোজকের কয়েকটি গোপন ইমেইল ফাঁস হয়ে যায়, আর সেখানেই দেখা যায় নির্মাতা হিসেবে জোলি হচ্ছেন তাদের প্রথম পছন্দ।

২০১১ সাল থেকে এখন পর্যন্ত তিনটি সিনেমা পরিচালনা করেছেন জোলি। রোমান্টিক ড্রামা ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছিল তার নির্মিত প্রথম সিনেমা। এরপর জীবনীনির্ভর যুদ্ধের সিনেমা ‘আনব্রোকেন’ মুক্তি পায় ২০১৪ সালে।

এছাড়া এখন তিনি কাজ করছেন ‘বাই দ্য সি’ নামক এক ড্রামা ছবিতে। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন জোলি। এছাড়া দীর্ঘদিন পর এই সিনেমায় স্বামী ব্র্যাড পিটের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাকে।