২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বচ্চন পরিবারের কুনাল কাপুরের অন্তর্ভুক্তি

দুই বছর প্রেমের পর এবার বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেতা কুনাল কাপুর এবং ন্যায়না বচ্চন। ৯ই ফেব্রুয়ারি গোপনীয়তার সঙ্গে অনুষ্ঠিত হল তাদের বিয়ে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 02:33 PM

Updated : 22 Aug 2022, 11:41 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, অমিতাভ বচ্চনের ভাই আজিতাভ বচ্চনের মেয়ে ন্যায়না কাপুরের সঙ্গে কিছুদিন আগেই বাগদান সারেন 'রাং দে বাসান্তি' খ্যাত এই অভিনেতা। দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে অবশেষে সম্পন্ন হলো তাদের বিয়ে। 

ন্যায়নার সঙ্গে কুনালের পরিচয় করিয়ে দিয়েছিলেন অমিতাভের মেয়ে শোয়েতা বচ্চন নান্দা। তখন থেকেই প্রেম শুরু হয় দুজনের। ন্যায়না পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার।

কুনাল কাপুর এখন কাজ করছেন নতুন সিনেমা 'ডোগা'তে। অনুরাগ কাশ্যাপ পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে ২০১৬ সালে।