২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসবির বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

যৌন নিপীড়ণ বিতর্ক একেবারেই পিছু ছাড়ছে না প্রবীণ মার্কিন কৌতুকাভিনেতা বিল কসবির। বিশ জনেরও বেশি নারী অভিযোগ আনার পর এবার তার বিরুদ্ধে বিক্ষোভ করলেন নারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2015, 04:10 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

শুক্রবার হ্যামিল্টন অন্টারিওতে চলাকালীন কসবির একটি স্ট্যান্ড-আপ কমেডি শোতে এসে হাজির হন প্রায় ৩০ জন নারী। কসবির পারফরম্যান্সের সময় তারা দাঁড়িয়ে “আমরা নারীদের বিশ্বাস করি” স্লোগান দিতে থাকেন।

বিব্রতকর এই পরিস্থিতির মোড় ঘোরানোর জন্য কসবি ব্যাপারটিকে নিজের কৌতুকের একটি অংশ বলে অভিহিত করেন। নিজেরা যা বিশ্বাস করেন, সেটা তুলে ধরার সাহসিকতা দেখানোর প্রশংসাও করেন তিনি।

বিক্ষোভ করা সময় নারীরা কোট খুলে ভেতরে পরিহিত প্রতিবাদ বার্তা লেখা সাদা শার্টটি প্রদর্শন করেন। শুধু তাই নয়, পারফরম্যান্স চলার পুরোটা সময় তারা কসবিকে উদ্দেশ্য করে বিদ্রুপাত্মক কথা বলতে থাকেন। শেষ পর্যন্ত তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়। আবার দর্শক সারির বাকিরা কসবির পক্ষ নিয়ে চিৎকার করে বলেন, “আমরা বিলকে বিশ্বাস করি”।

কিছুদিন আগে অন্টারিওতে আরেকটি শো চলাকালীন এক ব্যক্তি কসবিকে সবার সামনে ‘ধর্ষক’ বলে আখ্যা দেন।

পুরনো খবর:

কসবির বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাড়ছেই