২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনুশকাকে হটিয়ে ক্যাটরিনা

ফারহান আখতারের নতুন সিনেমায় আনুশকা শর্মাকে হটিয়ে নায়িকার জায়গাটি দখল করে নিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এখানে তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 05:04 PM

Updated : 25 Apr 2022, 12:52 PM

প্রথমবারের মত একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা এবং সিদ্ধার্থ। শাহরুখ খান, অক্ষয় কুমার, সালমান খান, আমির খানের মতো সিনিয়র অভিনেতাদের সঙ্গে এর আগে জুটি বাঁধতে দেখা গেছে ক্যাটকে। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে কেবল রানবির কাপুর এবং ইমরান খানের বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী। এদিকে সিদ্ধার্থ এ পর্যন্ত কাজ করেছেন আলিয়া ভাট, পারিনিতি চোপড়া এবং শ্রদ্ধা কাপুরের মতো নবীন অভিনেত্রীদের সঙ্গে। 

বলিউডলাইফ বলছে, ইতোমধ্যেই এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন দুজন।

এর আগে এই চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল আনুশকাকে। একটি বিজ্ঞাপনচিত্রে আনুশকা-সিদ্ধার্থের জুটি বেশ প্রশংসিতও হয়েছে। কিন্তু শেষমেশ কাজটি চলে যায় ক্যাটের হাতে। নাম ঠিক না হওয়া এই সিনেমার জন্য নাকি লুক টেস্টও দিয়েছেন সিদ্ধার্থ এবং ক্যাট।

সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরই শুরু হবে সিনেমাটির শুটিং।