লালন অনুসারীদের হক প্রতিষ্ঠায় 'হক-এর ঘর'
লালন সাঁইয়ের সমাধিক্ষেত্র ‘হক-এর ঘর’-এর নিয়ন্ত্রণ তার অনুসারীদের হাতে নেই। লালন শিষ্যরা বিভিন্ন সময়ে দাবি তুলেছেন নিয়ন্ত্রণ তাদের হাতে তুলে দেওয়ার। সেই দাবিকে আরও জোরালো করতে ফখরুল আরেফীন নির্মাণ করেছেন ‘হক-এর ঘর’ নামে একটি প্রামাণ্যচিত্র। প্রামাণ্যচিত্রটি দেখে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন স্থানীয়ভাবেই এ সমস্যার সমাধান হবে।
নির্মাতা ফখরুল আরেফীন সাংবাদিকতার সূত্রে ১৯৯৮ সালে দোল উৎসবে অংশ নেন। সেই সময় তিনি দেখতে পান ১৯৮৪ সালে থেকেই লালন অনুসারীরা নানাভাবে বঞ্চনার শিকার।
লালনের মাজারের খাদেম ফকির মোহাম্মদ আলী সাঁইয়ের বক্তব্যের নানা প্রামাণিক দলিল, আদালতের আদেশপত্রও তুলে ধরেছেন আরেফিন প্রামাণ্যচিত্রটিতে। নির্মাতা আরও বক্তব্য নিয়েছেন ফকির দুর্লভ সাঁই, ফকির হৃদয় সাঁই, ফকির কলিমুদ্দিন সাঁইদের। আরও উঠে এসেছে লালনের ভাবাদর্শ চর্চার বর্তমান অবস্থা।
লালন গবেষক লালিম হক, মোহম্মদ মনিরুজ্জামানদের বক্তব্যে উঠে এসেছে বাউলদের প্রতি পূর্ণ সমর্থন।
তিনি আরও বলেন, “লালনের চাবি আমরা প্রকৃতপক্ষে পাবো তখনই যখন আমরা মনুষ্যতের ওপর দাঁড়াতে পারবো।”
একইসঙ্গে তিনি আরও বলেন, এ সম্যসার সমাধান স্থানীয়ভাবেই হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রনজিৎ দাশ, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মাহবুবউদ্দিন বীরবিক্রম, ডাকসুর সাবেক ভিপি মাহফুজা খানম, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ।
ছবি: বিডিনিউজটোয়েন্টিফোরডটকম।
