২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিরাটের ‘স্ত্রী’ আনুশকা! 

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলির সঙ্গে অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের খবর এখন আর অজানা নয়। সম্প্রতি ভারতের খেলা চলাকালীন দর্শক সারিতে বসে থাকা আনুশকা শর্মাকে ভিরাটের ‘স্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন অস্ট্রেলীয় এক ধারাভাষ্যকার।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 06:43 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ খেলতে এখন মেলবোর্নে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। খেলার চলার সময় গ্যালারিতে আনুশকা এখন নিয়মিত।

এনডিটিভি বলছে, খেলার সময় ক্যামেরা আনুশকার দিকে ঘুরতেই ধারাভাষ্যকার স্লেটার ভুল করে তাকে ভিরাটের স্ত্রী বলে সম্বোধন করেন। ঘটনার শেষ এখানেই নয়, এরপর নিজের ভুল শোধরাতে গিয়ে আনুশকাকে ভিরাটের বাগদত্তা বলে বসেন।

একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করার পর থেকে ভিরাট-আনুশকার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি নিজেদের প্রেমের কথা জনসম্মুখে স্বীকার করে নিয়েছেন এই জুটি।