২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হতে চলেছেন কিরা নাইটলি?

‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’ খ্যাত অভিনেত্রী কিরা নাইটলি প্রথমবারের মতো মা হতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত বছরই লন্ডনভিত্তিক ব্যান্ড ক্ল্যাক্সন্সের কো-ভোকালিস্ট ও কিবোর্ডিস্ট জেমস রাইটনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন এই ব্রিটিশ অভিনেত্রী।  

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2014, 04:20 PM

Updated : 22 Aug 2022, 08:04 PM

২৯ বছর বয়সী এই নায়িকা সন্তানসম্ভবা - এই গুজবের পালে আরও হাওয়া লাগে যখন রোববারে রাতে আয়োজিত মোয়ে ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে অ্যালকোহলযুক্ত পানীয় এড়িয়ে যেতে দেখা যায়। সবসময় আটোসাটো পোশাকেই আবির্ভূত হওয়া এই ক্ষীণকায়া অভিনেত্রীর পরনে ছিল নকশাদার ঢোলা সান্ধ্যপোশাক, যা অনেকেরই নজরে পড়েছে।     

নভেম্বরেই নাইটলি মা হতে চলেছেন এমন কানাঘুষো শুরু হয়। স্টার ম্যাগাজিনে ছাপা হয়, নাইটলি-রাইটন দম্পতির জন্য এটা ছিল একটা অপ্রত্যাশিত আনন্দদায়ক ঘটনা।

এক সূত্র বলছে, “নিজের দৈহিক পরিবর্তন লুকাতে কিরা এবং তার স্টাইলিস্ট নানা ধরনের সাজ উদ্ভাবন করছেন।”

বুধবারই ঘোষণা এসেছে, “দ্য ইমিটেশন গেইম” সিনেমায় কোডব্রেকারের চরিত্রে অভিনয় করে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর খেতাবের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি।