'পূর্ণদৈর্ঘ্য সিনেমারও উৎসব করুন'
শুরু হলো ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। জাতীয় জাদুঘের বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে এই উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে মূল ধারার সিনেমাকে তুলে ধরতে এই উৎসবের মতো করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব আয়োজনে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
“বাংলাদেশ সরকার সবসময়ই বিনোদেনর মাধ্যম হিসেবে চলচ্চিত্রের পৃষ্ঠেপাষকতা করে আসেছ। আমরা চাই, আমাদের চলচ্চিত্র আরো ভালো হোক, শিক্ষামূলক হোক এবং সুস্থ বিনোদেনর মাধ্যমে পরিণত হোক। এই ধরনের উৎসবে সহযোগিতা করতে সে কারণেই আমরা উৎসাহী। আমরা চাই, মূলধারার সিনেমা সংশ্লিষ্টরা এরকম করেই ভবিষ্যতে পূর্ণদৈর্ঘ্য সিনেমার উৎসব করবেন, যাতে আমাদের সিনেমার প্রচার বাড়ে বহির্বিশ্বে।"
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের বর্তমান সভাপতি মানজারে হাসিন মুরাদ, উৎসব পরিচালনা কমিটির সভাপতি ও নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং উৎসব পরিচালক তারেক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেপালের প্রামাণ্যচিত্র নির্মাতা কেসাঙ্গ লামা, রুশ চলচ্চিত্র সমালোচক সের্গেই আনাশিকন, ভারতীয় নির্মাতা আফৃদা হুসেইন এবং ইতালীয় চলচ্চিত্রকার মারা মাতা।
মানজারে হাসিন মুরাদ জানান, প্রয়াত নির্মাতা আলমগীর কবীরের দেখানো পথে ২৬ বছর ধরে স্বাধীন চলচ্চিত্রের প্রসারের জন্য আন্দোলন করে আসেছন তারা। এবারই প্রথম এই উৎসবের সহযোগী হয়ে এই আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল বাংলাদেশ সরকার।
“ আমাদের সবসময়ই মনে হয়েছে, চলচ্চিত্রের মতো শক্তিশালী মাধ্যম কেবলমাত্র সস্তা বিনোদন হিসেবে ব্যবহৃত হতে পারে না। আমাদের গুরু, পথপ্রদর্শক আলমগীর কবীরের মন্ত্রণায় ২৬ বছর আগে এই আন্দোলনের শুরু করেছিলাম আমরা। আজ এত বছর পরে আমরা আমাদের বিজয়ীর বেশেই প্রতিষ্ঠা করতে পেরেছি। প্রথমবারের মতো বাংলাদেশ সরকার আমাদের সহযোগী হয়ে এই আন্দোলনকে স্বীকৃতি দিয়েছে।”
মানজারে হাসিন মুরাদ এই পর্যায়ে সরকারকে কৃতজ্ঞতা জানান, তাদের দীর্ঘ দিনের দাবি অনুযায়ী বাংলাদেশ ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউট গঠন করার জন্য। এরপর তিনি দাবি করেন, শিল্পকলা একাডেমি আর বাংলা একাডেমির মতো করে জাতীয় চলচ্চিত্র কেন্দ্র গঠনের।
অনুষ্ঠানে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু জানান, এবারের উৎসবে ‘হীরালাল সেন আজীবন সম্মাননা পদক’ প্রদান করা হবে চলচ্চিত্র সমালোচক এবং চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত মোহাম্মদ খসরুকে।
আটদিনব্যাপী এই উৎসবে দেখানো হবে ৪০টি দেশের প্রায় ২০০ স্বল্পদৈর্ঘ্য সিনেমা। উৎসবের মূলকেন্দ্র পাবলিক লাইবে্রির ও জাতীয় জাদুঘরসহ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাশিয়ান কালচারাল সেন্টার এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে চলবে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী।
