২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে আজহারউদ্দিনের বায়োপিক

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবনীনির্ভর সিনেমা নির্মিত হতে যাচ্ছে এবার। আর সিনেমায় আজহারউদ্দিনের ভূমিকায় দেখা যাবে হিন্দি সিনেপাড়ার ‘সিরিয়াল কিসার’ এমরান হাশমিকে।

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2014, 04:09 PM

Updated : 22 Aug 2022, 08:00 PM

সিনেমাটিতে মূলত আজহারের ব্যক্তিগত জীবনকে তুলে ধরা হবে। আর এ কারণেই পর্দায় সাবেক এই ক্রিকেটারের চরিত্রে অভিনয় করা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন হাশমি।

“আজহার ভাইয়ের সঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়ে আমি অনেক কথা বলেছি। বোধহয় তিনিই একমাত্র ব্যক্তি, যিনি একজন খেলোয়াড় হয়েও এত ঘটনাবহুল জীবনযাপন করেছেন।”

তিনি আরও বলেন, “আড়াই ঘণ্টার সিনেমায় এমন একজন মানুষের জীবনকাহিনি তুলে ধরা আসলেই কঠিন। সিনেমাটি ক্রীড়াভিত্তিক হলেও এতে তার জীবন উঠে আসবে।”

ছেলের ক্যান্সার ধরা পড়ার পর থেকে বেশ হাশমি বেশ কঠিন সময় পার করছেন। যদিও কাজ করে যাচ্ছেন নিয়মিত। তবে আগের মতো ব্যবসায়িক সাফল্যের মুখ দেখছেন না। তবে এমরানের মতে, আগামী সিনেমাগুলো তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।

এমরান বলেন, “আমি বক্স-অফিসের সাফল্য দিয়ে ক্যারিয়ার বিচার করি না। সবাই যে পথে হাঁটে, আমি সেই পথে হাঁটতে চাই না। যখন আপনি নিজে নিজের পথ তৈরি করবেন, তখন আপনাকে হোঁচট খেতেই হবে।”

সম্প্রতি মুক্তি পেয়েছে এমরান অভিনীত ‘উংলি’, বক্স -অফিসে তেমন ভাল করতে না পারলেও নিজের অবস্থান ধরে রাখছে সিনেমাটি।