২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হোম অ্যালোন' তারকার মৃত্যুর গুজব

মারা গেছেন 'হোম অ্যালোম' তারকা ম্যাকলি কালকিন - এই খবর ভাইরাল হয়ে গিয়েছিল ইন্টারনেটে। অবশেষে নিজেই এই গুজবের অবসান ঘটালেন এক সময়ের এই তারকা।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 11:26 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই গুজবকে ব্যঙ্গ করে ছবি পোস্ট করেন ৩৪ বছর বয়সী এই অভিনেতা। একটি ছবিতে মৃতের ভান করে থাকলেও, পরের ছবিতে একটি পানীয়ের ক্যান হাতে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। আর ক্যাপশনে তিনি লেখেন, "আমরা এখন কনসার্ট ট্যুরে আছি বোকার দল"!

সাবেক এই শিশু তারকা এখন নিজের ব্যান্ড 'পিজ্জা আন্ডারগ্রাউন্ড' এর কনসার্ট ট্যুর নিয়ে ব্যস্ত। ব্যান্ডটি সাধারণত 'ভেলভেট আন্ডারগ্রাউন্ড' -এর গানগুলো ব্যঙ্গ করে গেয়ে থাকে আর গানের কথায় পিজ্জা শব্দটি ব্যবহার করা হয়।

চার বছর বয়সে অভিনয় শুরু করা কালকিন 'হোম অ্যালোন' সিরিজ এবং মাইকেল জ্যাকসনের 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট' গানটির মিউজিক ভিডিওতে অভিনয়ের সুবাদে খ্যাতির শিখরে পৌঁছে যান। ভিএইচওয়ানের শত শীর্ষ শিশু তারকার তালিকায় দ্বিতীয় স্থানটি এখনও রয়েছে তার দখলে। তবে খ্যাতি ধরে রাখতে পারেননি তিনি। সাম্প্রতিক সময়ে পর্দার আড়ালেই চলে গেছেন। তার ব্যান্ডটিও খুব একটা সুবিধা করে উঠতে পারেনি।  এ বছরের শুরুতেই যুক্তরাজ্যের নটিংহামে একটি কনসার্টে শ্রোতারা কেবল তার সমালোচনাই করেনি তার দিকে বিয়ারের ক্যান ছুঁড়ে মারে।