২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘অলকানন্দার পুত্র কন্যা’ মেলবোর্নে

দেশের মাটি থেকে দূরে থাকা মানেই দেশীয় সংস্কৃতিকে দূরে ঠেলে দেওয়া নয়। এই কথাকে সত্যি করতেই কাজ করে চলেছেন অনেক প্রবাসী বাংলাদেশি। মেলবোর্নকেন্দ্রিক অস্ট্রেলিয়া প্রবাসীদের সংগঠন ‘কথক’ সম্প্রতি পরিবেশন করেছে তাদের দ্বিতীয় নাট্য-প্রযোজনা মনোজ মিত্র রচিত নাটক ‘অলকানন্দার পুত্র কন্যা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:34 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

মেলবোর্ন কেয়েসবরুর চান্ধলের কম্যুনিটি সেন্টারে নাটকটি মঞ্চস্থ হয় শনিবার ৮ই নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায়।

অভিনেতা ও লেখক মনোজ মিত্র রচিত নাটকটি পরিচালনা করেছেন জাকিরুল হাইদার বাবু। নাটকটির বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন আফিয়া আঞ্জুম, তানিশা আজিজ, ক্রিস মল্লিকা ভদ্র, মুরশেদুল আলম, মাহবুব সরকার মুরশেদুল মাহমুদ, রাজিব উল ইসলাম রাজীব, সুদীপ ভট্টাচার্য, মো জাকির হোসেন, জাকিরুল হাইদার বাবু।

‘অলকানন্দার পুত্র কন্যা’ নাটকটি আশির দশকের পটভূমিতে মধ্যবিত্ত পরিবারের ঘাত-প্রতিঘাত এবং টানাপোড়েনের গল্প তুলে ধরে। নির্ভেজাল হাসি-ঠাট্টা, আনন্দ-বেদনা, আশা-নিরাশা, শহুরে সমাজের স্বার্থপরতা সবই উঠে এসেছে এ নাটকে। আরও নানা প্রাসঙ্গিক বিষয়ের অবতারণার মধ্য দিয়ে নাটকটি এগিয়ে নিয়ে যায় পরিসমাপ্তির দিকে।