২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাগী অর্জুন (ভিডিওসহ)

হিন্দি সিনেমার অ্যাকশন হিরোদের কাতারে এবার যোগ দিলেন অর্জুন কাপুর। নিজের নতুন সিনেমা ‘তেভার’ - এর ট্রেইলারে এ যুগের ‘অ্যাঙ্গরি ইয়াং ম্যান’ হিসেবেই আবির্ভূত হলেন এই অভিনেতা।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 03:19 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

‘কাবাডি কাবাডি কাবাডি......কার মটকাবো ঘাড়......কারভাঙ্গবো হাড্ডি?’ - ট্রেইলারে অর্জুনের মুখে শোনা যায় এ উক্তি।এমন এক যুবক তিনি যে কোন অবিচার এবং নারীর অসম্মান সহ্য করতে পারেনা।

রাধিকা (সোনাকশি সিনহা)নামের মেয়েটিকে জোর করে বিয়ে করতে চায় এক মাস্তান। কিন্তু রাধিকার অসহায়ত্ব দেখেনিজের রাগ চেপে রাখতে পারেনা পিন্টু (অর্জুন)। শুরু হয় মেয়েটিকে বাঁচানোর সংগ্রাম।

সিনেমায় খলচরিত্রে দেখাযাবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা মনোজ বাজপায়িকে। এছাড়া একটিআইটেম গানে পারফর্ম করেছেন শ্রুতি হাসান।

২০০৩ সালে মুক্তি পাওয়াতেলেগু সিনেমা ‘উকাড়ু’র হিন্দি রিমেইক ‘তেভার’। অমিত রাভিন্দার শর্মা পরিচালিত সিনেমাটিরপ্রযোজক অর্জুন কাপুরের বাবা বনি কাপুর। সিনেমাটি মুক্তি পাবে ২০১৫ সালের ৯ইজানুয়ারি।