আমির-ঐশ্বরিয়া একসঙ্গে?
চার বছর বিরতি শেষে কাজে ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, এ খবর এখন পুরনো। তবে শোনা যাচ্ছে প্রথমবারের মত আমির খানের সঙ্গে জুটি বাঁধতে পারেন অ্যাশ।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে সূত্রের বরাত দিয়ে বলছে, “কারান জোহারের ধার্মা প্রোডাকশন্সের ব্যানারে এর আগে কখনও কাজ করেননি অ্যাশ। ‘দোস্তানা’তে তার অভিনয় করার কথা থাকলেও শেষমেশ তিনি তা ফিরিয়ে দেন। কারণ ওখানে দেখা যায়, নায়িকা শেষ পর্যন্ত অভিষেক নয় বরং ববি দেওলের সঙ্গে চলে যান। অ্যাশের ধারণা ছিল, তার বাস্তব জীবনের স্বামীর সঙ্গে এ ধরনের সিনেমায় অভিনয় করাটা দর্শক গ্রহণ করবে না।”
সূত্রটি আরও জানিয়েছে, ‘দোস্তানা’তে কাজ করতে না পারলেও অ্যাশকে নিয়ে নতুন পরিকল্পনা করছেন কারান জোহার। আর প্রথমবারের মত পর্দায় আমিরের বিপরীতে অ্যাশকে আনার ইচ্ছা আছে তার।
এর আগে নির্মাতা ধার্মেশ দার্শানের সিনেমা ‘মেলা’তে আমিরের প্রেমিকার ভূমিকায় দেখা যায় অ্যাশকে, তবে মাত্র কয়েক সেকেন্ডের অতিথি চরিত্রে।
