২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘তিন মাসে বদলে দেব এফডিসিকে’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে আধুনিক প্রযুক্তির ক্যামেরা ও অন্যান্য উপকরণ নিয়ে আসবেন বলে আবারও আাশ্বাস দিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিন মাসে এফডিসির চেহারা বদলে দেবেন বলেও জানালেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিনোদন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 04:53 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

তথ্যমন্ত্রী বলেন,“আমাকে স্রেফ তিন মাস সময় দিন।  আমি বদলে দেব  এফডিসিকে।  আধুনিক করে তুলব এফডিসিকে। বাংলা চলচ্চিত্রের এখন পুনর্জীবন দরকার। এজন্য সবার আগে এফডিসিকে নতুনভাবে সাজাতে হবে।”

রোববার যমুনা ব্লকবাস্টার্স সিনেমাসে ‘অনেক সাধের ময়না’ সিনেমার প্রেস শ্রোতে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

চলচ্চিত্রের সামাজিক অবদানের দিকটি উল্লেখ করে ইনু বলেন, “বড় বড় রাজনীতিবিদরা একশ দিনে জনগণকে যা না বোঝাতে পারে, একটি ভালো চলচ্চিত্র তা একদিনেই পারে।”

দুর্নীতির অভিশাপ থেকে জনগণকে বাঁচাতে চলচ্চিত্র একটি মুখ্য ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি। চলচ্চিত্রের কলাকুশলীদের চলচ্চিত্র আন্দোলন আরও বেগবান করার আহ্বান জানান তিনি। 

“চলচ্চিত্র একটি অন্ধকার যুগে চলে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে এসে আলোর পথে আবার হাঁটতে শুরু করেছে চলচ্চিত্র। তথ্যপ্রযুক্তির বিপ্লবের ছোঁয়া লেগেছে সিনেমাতেও। এখন আর ডিজিটাল সিনেমা না বানালে দর্শক দেখতে চাইবে না। ডিজিটাল সিনেমার মাধ্যমে আমাদের দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে দর্শকের পরিচয় করিয়ে দিতে হবে।” 

পুরনো খবর:

নায়ক হতে চেয়েছিলাম: ইনু