ক্রুজের জীবনে নতুন নারী
শোনা যাচ্ছে প্রেমে পড়েছেন অভিনেতা টম ক্রুজ। আবারও এক অস্ট্রেলীয় নারী এসেছেন তার জীবনে। তিনি আর কেউ নন সুপারমডেল মিরান্ডা কার।
কেটি হোমসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অনেক দিন একাই ছিলেন ক্রুজ। এদিকে অভিনেতা অরলান্ডো ব্লুমের সঙ্গে বিয়ের পাট চুকিয়েছেন কার। এবার একে অন্যের সান্নিধ্যে নিজেদের নিঃসঙ্গতা দূর করছেন এই দুই তারকা।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য ডেইলি মেইল বলছে, যতবারই কার লন্ডনে গেছেন ততবারই গোপনে তার সঙ্গে দেখা করেছেন ক্রুজ। তবে এখনই এ বিষয়ে মুখ খুলতে রাজি নন এই জুটির কেউই।
এ নিয়ে তিন বার বিয়ের পিঁড়িতে বসেছেন ৫২ বছর বয়সী ক্রুজ। প্রথমে তিনি বিয়ে করেন মার্কিন অভিনেত্রী মিমি রজার্সকে। দুবছর টিকেছিল তাদের দাম্পত্য জীবন। এরপর অস্ট্রেলীয় অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে বিয়ের বাঁধনে জড়ান তিনি। সবশেষ ২০০৬ সালে ‘মিশন ইম্পসিবল’ তারকা বিয়ে করেন কেটি হোমসকে। ছয় বছর পর বিচ্ছেদ হয় এই জুটির। তাদের রয়েছে ছয় বছর বয়সী মেয়ে সুরি।
ওদিকে ২০১০ সালে অভিনেতা অরলান্ডো ব্লুমের সঙ্গে বিয়ে হয় কারের। ৩১ বছর বয়সী এই মডেলের ব্লুমের সঙ্গে ৩ বছরের একটি ছেলে রয়েছে।
