২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিউরিয়াস সেভেন’: পল ওয়াকারের 'শেষ যাত্রা'

পল ওয়াকারের মৃত্যুতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের ভক্তরা অনেকটাই হয়তো অনেকটাই মুষড়ে পড়েছিলেন। তাদের নিঃসন্দেহে চাঙ্গা করে তুলবে এই সিরিজের সপ্তম সিনেমা ‘ফিউরিয়াস সেভেন’। অন্তত ট্রেইলার তারই ইঙ্গিত দিচ্ছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 06:29 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

দুই মিনিট তেতাল্লিশ সেকেন্ডের ট্রেইলারটি যেন ওয়াকারকেই উৎসর্গীকৃত। শুরুতেই অবিশ্বাস্য এক স্টান্ট করতে দেখা যায় তাকে যেখানে খাদে পড়ে যেতে থাকা একটি ট্রাকের ছাদ থেকে লাফ দিয়ে আরেকটি গাড়ির পেছনের অংশ ধরে ফেলেন তিনি। 

ট্রেইলারে এক পযর্ায়ে সিনেমায় ডমিনিক চরিত্রটিকে রূপদানকারী ভিন ডিজেলকে বলতে শোনা যায়, "শেষবারের মতো একটি যাত্রা" আর তারপরই পর্দায় ভেসে ওঠেন ওয়াকার। সিনেমায় ব্রায়ান ও'কনর চরিত্রটির এই অভিনেতার 'শেষ যাত্রা' যেন দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে পারে সেই চেষ্টায় কোনো কমতি রাখা হয়নি বলেই মনে হয় ট্রেইলার দেখে।   

এবারের  পর্বের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো ব্রিটিশ অভিনেতা জ্যাসন স্ট্যাথামের অন্তর্ভূক্তি। এ পর্বে তাকে দেখা যাবে ডমিনিক লরেটো ও তার বাহিনির বিরুদ্ধে লড়তে। 'ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স' - এ ভাই ওয়েন শোর মৃত্যুর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর স্ট্যাথাম অভিনীত ইয়ান শ চরিত্রটি। 

আগের পর্বে সিরিজে যুক্ত হওয়া ডোয়েইন জনসনকে দেখা যাবে এ পর্বেও। সিনেমাটির পরিচালনায় রয়েছেন জেমস ওয়ান। সিনেমাটিমুক্তি পাবে ২০১৫ সালের ৪ঠা এপ্রিল।

ট্রেইলারের শেষ দৃশ্যেও দেখা যায় পল ওয়াকারকেই। তার শেষ সিনেমা হিসেবে এটি স্মরণীয় হয়ে থাকবে দর্শকদের কাছে।