২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোমর বেঁধে প্রস্তুত ঐশ্বরিয়া

২রা নভেম্বর নিজের ৪১তম জন্মদিন উদযাপন করলেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। মা হওয়ার পর চার বছর পেরুলেও এখনও কাজে ফেরেননি। সম্প্রতি জানালেন কেবল 'জাজবা' নয়, বেশ কয়েকটি সিনেমা নিয়ে ফিরছেন তিনি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 04:43 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

পরিচালক সঞ্জয় গুপ্তার সিনেমা ‘জাজবা’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় ফিরছেন বলে জানিয়েছিলেন ঐশ্বরিয়া। থ্রিলার ধাঁচের এই সিনেমাতে অ্যাশের সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা ইরফান খান।

শোনা গেছে ‘জাজবা’ হতে যাচ্ছে কোরিয়ান সিনেমা ‘সেভেন ডেইজ’-এর আনুষ্ঠানিক রিমেইক। সিনেমায় আরও দেখা যাবে শাবানা আজমিকে। 

জন্মদিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঐশ্বরিয়া বলেন, "আমি আরও কয়েকটি সিনেমার চিত্রনাট্য পড়ে কাজ করতে রাজি হয়েছি। এর মধ্যে সবার আগে মুক্তি পাবে ‘জাজবা’। বাকিগুলোর ব্যাপারে আমি এখনও কিছু বলতে চাই না, কারণ নির্মাতা এবং প্রযোজকের মুখ খোলার আগে আমার কিছু বলা উচিৎ নয়।"

তিনি আরও জানান, ‘জাজবা’র শুটিং শুরু হবে ২০১৫ সালের জানুয়ারি থেকে।

মেয়ে আরাধিয়াকে নিয়ে ব্যস্ত থাকার পর এবার বেশ জোরেসোরেই কাজে ফিরছেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী। জানালেন, আগামী বছরটি কাজের ব্যস্ততায় কাটবে।