মোদি-সোনামের সেলফি
অভিনেত্রী সোনাম কাপুর নিজের খেয়াল-খুশিমতো চলার জন্য বেশ পরিচিত। আর তার খেয়ালের কাছে হার মানতে হলো ভারতের প্রধানমন্ত্রীকেও। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তোলেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিয়মিত তারকাদের মধ্যে অন্যতম হলেন সোনাম কাপুর। টুইটার,ফেইসবুকে প্রতিনিয়ত ছবি পোস্ট করে ও স্ট্যাটাস দিয়ে ভক্তদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন সোনাম।
২৫শে অক্টোবর ভক্তদের একটি বিশেষ ছবি উপহার দিলেন এই অভিনেত্রী। মুম্বাইতে হয়ে যাওয়া এক অনুষ্ঠানে তার দেখা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে।
প্রিয় নেতার সঙ্গে সেলফি তোলার সুযোগ হাতছাড়া করেননি সোনাম। সেলফি তোলার পর তা টুইটারেও পোস্ট করেন '। মোদির সঙ্গে তোলা নিজের সেলফির বর্ণনা দেন ‘বেস্ট সেলফি এভার’ (এ যাবতকালের সেরা সেলফি) বলেই।
