২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফিউরি’ যখন ‘ফৌজি’

ব্র্যাড পিট অভিনীত নতুন সিনেমা ‘ফিউরি’ যুক্তরাষ্ট্রের পাশাপাশি মুক্তি পাচ্ছে ভারতেও। ভারতে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে হিন্দি ভাষায় রূপান্তর করে। হিন্দি সংস্করণে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফৌজি’; অভিনেতা শাহরুখ খান অভিনীত টিভি সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 04:27 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

‘ফিউরি’ যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ১৭ই অক্টোবর। কথা ছিল দিওয়ালির মৌসুমে অর্থাৎ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভারতে মুক্তি পাবে সিনেমাটি। কিন্তু একই সময়ে শাহরুখ খানের নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাওয়ার কথা থাকায়, ‘ফিউরি’র মুক্তি এগিয়ে আনা হয়েছে ৩১শে অক্টোবরে।

‘ফিউরি’র কাহিনি আবর্তীত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। সিনেমায় ব্র্যাড পিটের চরিত্রও একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তার। এই কারণেই সিনেমাটির হিন্দি সংস্করণের নাম ‘ফৌজি’ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ভারতে সিনেমাটির পরিবেশকরা।

“আমাদের মনে হয়েছে, সিনেমাটি ভারতে ব্যাপক সাড়া পাবে। সাধারণত যুদ্ধ-বিষয়ক সিনেমার সঙ্গে ভারতীয় দর্শকেরা অনেক বেশি সম্পৃক্ত হতে পারে। কারণ আমাদের এখানেও যুদ্ধ কম হয়নি। সেই সঙ্গে ব্র্যাড পিটের উপস্থিতি থাকায় ‘ফিউরি’র আবেদন অনেক বেশি। একারণেই আমরা ‘ফিউরি’র হিন্দি নাম ঠিক করেছি ‘ফৌজি’।”

হিন্দি সিনেমায় নিজের ক্যারিয়ার গড়ার আগে আশির দশকের শেষ দিকে শাহরুখ খান টিভি সিরিজ ‘ফৌজি’তে অভিনয় করে বেশ পরিচিতি পান। অন্যদিকে ব্রাড পিটও তার ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দাতেই।

‘ফিউরি’ সিনেমায় ব্র্যাড পিটের সঙ্গে অভিনয় করেছেন শিয়া লাবেউফও। সিনেমাটি পরিচালনা করেছেন ‘ট্রেইনিং ডে’, ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ খ্যাত চিত্রনাট্যকার ডেভিড আয়ার।এই সিনেমারও চিত্রনাট্য লিখেছেন তিনিই।