জর্জ-আমালের প্রেমকাহিনি কার্টুনে
জর্জ ক্লুনি আর আমাল আলামুদ্দিন যদি হতেন অ্যানিমেটেড সিটকম ‘দ্য সিম্পসন’-এর চরিত্র, তাহলে কেমন হতো? ঠিক সেটিই করে দেখিয়েছেন কার্টুনশিল্পী আলেকজান্দ্রো পালোম্বো। ‘আমোর’ নামের একটি সিরিজ ইলাস্ট্রেশনে তিনি এঁকেছেন আমাল এবং ক্লুনির বিয়ের ছবি।
ভেনিসে বিয়ের আসরে আমালের পরনে ছিল সাদা অস্কার ডে লা রেন্টা ফ্রেঞ্চ লেস গাউন। আর ক্লুনির পরনে ছিল জর্জিও আরমানির কালো টাক্সিডো। তাদের সেই বিয়ের ছবিটাই ‘দ্য সিম্পসনস’- এর আদলে এঁকেছেন পালোম্বো।
আরেকটি ছবিতে আমালকে দেখা যাচ্ছে স্টেলা ম্যাকার্টনির সাদা প্যান্টস্যুট আর হ্যাটে। এই পোশাকেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে গিয়েছিলেন আমাল। ছবিটি দারুণ পছন্দ হয়েছে ম্যাকার্টনির। মাইক্রোব্লগিং সাইট টুইটারে ছবিটি তিনি পোস্টও করেছেন, “শেষ পর্যন্ত এসেই গেল! আমরা এটা তৈরি করেছি সিম্পসনের আদলে। মিস্টার অ্যান্ড মিসেস ক্লুনি, তোমাদের অভিবাদন।”
তবে সিম্পসনের আদলে হলেও গোটা সিরিজে কিন্তু অনুপস্থিত সিম্পসন পরিবার। হোমার, মার্জ, বার্ট, লিসা, ম্যাগি- এদের কাউকেই দেখা যায়নি মিস্টার এবং মিসেস ক্লুনির আশপাশে।
