সালমানের পর বয়কট হলেন শাহরুখও
আর কিছুদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’। সিনেমার প্রচারে ভারতের চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল একটি সংবাদ সম্মেলনের। কিন্তু নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর এসে হাজির হলেন শাহরুখ খান, দিপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি এবং ভিভান শাহ।
উপস্থিত সাংবাদিকরা এতে সালমানের পর বয়কট হলেন শাহরুখও ভীষণ ক্ষুব্ধ হন এবং সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেন। এমনকি শাহরুখ খানের বিশেষ সাক্ষাৎকার দেওয়ার আশ্বাসও কোনো কাজে দেয়নি।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বলছে, “গতকাল (রবিবার) বিকাল সাড়ে চারটায় ৪৮ বছর বয়সী শাহরুখের দিপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি এবং সোনু সুদকে সহ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তাদের কেউ কিংবা অনুষ্ঠান আয়োজকদের কেউ রাত ৮টা পযর্ন্ত বসে থাকা সাংবাদিকদের তাদের দেরির কারণ জানাননি।”
এমনকি এও শোনা যাচ্ছে যে এক পিআর কর্মকর্তা মন্তব্য করেন যে, ঠিক সময়ে এসেই ভুল করেছেন সাংবাদিকরা। আর এতেই ক্ষেপে যান তারা।
কিং খানের দেরি করে আসার ঘটনা এটাই প্রথম নয়। শাহরুখ খানের সঙ্গে ২০১২ সালে এক সাক্ষাৎকার দেওয়ার সময় পরিচালক ইয়াশ চোপড়া ঠাট্টার ছলে বিষয়টি তুলে ধরেছিলেন।
এদিকে ‘কিক’ এর প্রচার চলাকালে দেহরক্ষীদের বাজে ব্যবহারের কারণে সালমান খানকে বয়কট করেন চিত্র সাংবাদিকরা। যদিও বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি ‘দাবাং’ খান। বরং একটি শীর্ষ দৈনিকে ছাপা বয়কটের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন সালমান। সেই সঙ্গে এও বলেন, তিনি খুবই খুশি হবেন যদি সাংবাদিকরা তাদের অবস্থান ধরে রাখতে পারে।
