২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিশাল ভারাদওয়াজের সিনেমায় শোয়েতা?

দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার ভারতের জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী শোয়েতা বাসু প্রসাদের প্রতি সমর্থন জানিয়েছেন মুম্বাই সিনেপাড়ার অনেক তারকাই।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 03:13 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

'শাহিদ' খ্যাত নির্মাতা হানসাল মেহতা শোয়েতাকে নিজের সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়ার কথাও বলেছেন। এখন শোনা যাচ্ছে একই পথে হাঁটবেন ভিশাল ভারাদওয়াজও।

ভিশালের সিনেমা ‘মাকড়ি’র মাধ্যমেই সেলুলয়েডে অভিষেক হয় শোয়েতার। এই সিনেমায় সু-অভিনয়ের স্বীকৃতিস্বরূপ জিতে নেন শিশুশিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

সম্প্রতি ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েতাকে সমর্থন জানিয়ে ভিশাল বলেন, প্রতিভাবান এই অভিনেত্রীর জন্য বিশেষভাবে একটি চরিত্র লিখতে চান তিনি। 

এছাড়া শোয়েতার এই বিতর্কে সংবাদমাধ্যমের ভূমিকার ব্যাপক সমালোচনা করেন ‘হায়দার’ নির্মাতা। তিনি অভিযোগ করে বলেন, পতিতাবৃত্তির দায়ে শোয়েতাকে হেনস্তা হতে হলেও একবারও শোনা যায়নি তার ধনী গ্রাহকদের নাম। 

তবে ভিশাল জানান, কাজের ব্যাপারে এখনও শোয়েতার সঙ্গে সরাসরি কথা বলেননি তিনি। আপাতত পরিস্থিতি ঠাণ্ডা হবার জন্য অপেক্ষা করছেন। 

৩১শে অগাস্ট হায়দ্রাবাদের এক বিলাসবহুল হোটেলে যৌন ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্রের সঙ্গে ধরা পড়েন ২৩ বছর বয়সী শোয়েতা। পরে তিনি পুলিশকে জানান, সিনেমায় কাজের সুযোগ না পাওয়ায় জীবিকার তাগিদে এই পথ বেছে নিতে হয় তাকে। 

শিশুশিল্পী শোয়েতাকে প্রথম দেখা যায় হিন্দি সিরিয়াল ‘কাহানি ঘার ঘার কি’তে। এরপর আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয়ের পর হিন্দি সিনেমা ‘মাকড়ি’ এবং ‘ইকবাল’-এ দেখা যায় তাকে। 

এছাড়াও বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন শোয়েতা।

পুরনো খবর:

'শোয়েতাকে নিচু চোখে দেখবেন না'
মুখোশ খুলছে শোয়েতার খদ্দেরদের
'খদ্দেরদের জেলে ভরো’
'সব দরজা বন্ধ হয়ে গিয়েছিল’