'জেমস বন্ড' এ রিহানা?
শোনা যাচ্ছে 'জেমস বন্ড' সিরিজের পরবর্তী সিনেমায় দেখা যেতে পারে পপ তারকা রিহানাকে। তবে কেন্দ্রীয় কোনো চরিত্রে নয়, অতিথি হিসেবেই পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন তিনি।
'জেমস বন্ড' সিরিজে অভিনয়ের সুযোগ পেয়ে বেশ আনন্দিত ২৬ বছর বয়সী এই তারকা।
ছোটবেলা থেকেই বন্ড সিনেমাগুলোর বেশ ভক্ত রিহানা - এমনটাই জানিয়েছে এই শিল্পীর ঘনিষ্ট এক সূত্র। অন্যদিকে আরেকটি সূত্র জানিয়েছে, সিনেমায় অভিনয় করার ব্যাপারে দ্বিতীয়বার ভাবেননি তিনি। বন্ড সিনেমায় অভিনয় করার জন্য এতটাই আগ্রহী ছিলেন রিহানা।
এদিকে খোদ 'জেমস বন্ড' ড্যানিয়েল ক্রেইগই আগেই বলেছিলেন রিহানা তার স্বপ্নের 'বন্ড গার্ল'।
জেমস বন্ড সিরিজের নতুন সিনেমার নাম ঠিক না হলেও সিনেমার শুটিং শুরু হবে ২০১৪ সালের ডিসেম্বরে। আর মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০১৫ সালের শেষে।
