২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেমন বাপ তেমন ছেলে

ভারতীয় সিনেমার সঙ্গীতে খুব শিগগিরই পা রাখতে যাচ্ছেন এ আর রহমানের ছেলে আমিন রহমান। আর প্রথমবারের মতো তিনি গাইবেন নির্মাতা মনি রত্নম পরিচালিত সিনেমার জন্য ।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 03:31 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

সম্প্রতি এক অনুষ্ঠানে এ আর রহমান বলেন, “অনেক পরিচালক চাচ্ছেন আমিন যেন সিনেমায় অভিনয় করে, কিন্তু আমি চাই সে এখন পড়াশোনায় মন দিক। এছাড়া সম্ভবত মনি রত্নমের আগামী সিনেমায় গান গাইবে আমিন।”

হিন্দি এবং তেলেগু দুই ভাষায় নির্মিতব্য এই সিনেমাটির নাম এখনও ঠিক হয়নি। শোনা যাচ্ছিল, এই সিনেমাতে অভিনয় করতে পারেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

হিন্দি সিনেমায় প্রথমবারের মত কণ্ঠ দিলেও হলিউডে আরও আগে অভিষেক হয়েছে ১২ বছর বয়সী আমিনের। ২০০৯ সালে মুক্তি পাওয়া সিনেমা ‘কাপলস রিট্রিট’-এ একটি গান গেয়েছিলেন তিনি।

তিন সন্তানের জনক রহমানের বড় মেয়ে খাতিজাও প্লেব্যাক করেছেন। ২০১০ সালে রজনিকান্তের সিনেমা ‘এন্থিরান’ (রোবট)- এ একটি গান গেয়েছিলেন তিনি।