২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কিল দিল’-এ দুর্ধর্ষ রানভির, পারিনিতি

তিন বছর আগে সেলুলয়েডে পারিনিতি চোপড়ার যাত্রা শুরু হয়েছিল রানভির সিং-এর বিপরীতেই। তবে 'লেডিস ভার্সেস রিকি বেহল' সিনেমায় রানভিরের ভাগ বসিয়েছিলেন আরও তিন নায়িকার সঙ্গে। এবার রানভিরের নায়িকা কেবল পারিনিতিই, আর সিনেমাও বেশ মার মার কাট কাট। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সেঁজুতি শোণিমা নদী, বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 04:34 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

এই জুটির নতুন সিনেমা ‘কিল দিল’-এর ট্রেইলার প্রকাশিত হয়েছে সম্প্রতি। সিনেমার নামটা যেমন কুয়েন্টিন টারান্টিনোর সিনেমা 'কিল বিল'-এর নামের সঙ্গে মিলে যায়, ট্রেইলার দেখে মনে হচ্ছে সিনেমাটিও উমা থ্যারমান অভিনীত মারদাঙ্গা অ্যাকশনে ভরপুর ঐ সিনেমার আদলে তৈরি, তবে অবশ্যই বলিউডি ঢং এ।  

এই সিনেমাটির মাধ্যমেই আবার বড় পর্দায় ফিরছেন কমেডির 'রাজা বাবু' গোবিন্দ, তবে এ সিনেমায় তার চরিত্রটি একটু ভিন্নধর্মী বলেই মনে হচ্ছে। 

'সাথিয়া' এবং 'বান্টি অওর বাবলি'র মতো সিনেমার পরিচালক শাদ আলিও প্রায় ৭ বছর বিরতির পর ফিরছেন এই সিনেমার মাধ্যমে। 

সিনেমার গল্প আবর্তিত হয়েছে দেব ও টুটু নামের দুই ভাড়াটে খুনিকে ঘিরে। যারা ভাইয়াজি নামে এক মাফিয়া ডনের ছায়ায় বড় হয়েছে। কিন্তু তাদের জীবনধারা ওলট পালট হয়ে যায় যখন দিশা নামের পুরোপুরি অন্যরকম একটি মেয়ের সঙ্গে তাদের পরিচয় হয়।

দেব আর টুটুর চরিত্রে অভিনয় করেছেন রানভির সিং এবং আলি জাফর। তাদের গুরু ভাইয়াজির চরিত্রে অভিনয় করেছেন গোবিন্দ। আর দিশার চরিত্রে আছেন পারিনিতি চোপড়া।

সিনেমাটি মুক্তি পাচ্ছে ১৪ই নভেম্বর।

</div>  </p>