২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উচ্ছ্বল বললে অপমানিত হই’

প্রথম সিনেমায় উচ্ছ্বল এক পাঞ্জাবী মেয়ের চরিত্রে অভিনয় করে সেরা নবাগত অভিনেত্রীর বেশ কয়েকটি পুরস্কার জেতা পারিনিতি চোপড়ার গায়ে বলিউডের ‘চুলবুলে’ মেয়ের তকমাই লেগে গেছে। আর বিষয়টি একদমই পছন্দ করছেন না এই অভিনেত্রী।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

“যখন কেউ আমাকে ‘উচ্ছ্বল’ বলে আমার কাছে সেটা খুবই অসম্মানজনক মনে হয়। এখন পর্যন্ত আমার চারটি সিনেমা মুক্তি পেয়েছে। ‘হাসি তো ফাসি’, ‘ইশাকজাদে’, ‘শুদ্ধ দেশি রোমান্স’, ‘লেডিস ভার্সেস রিকি বেহল’- এই চার সিনেমার একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই।”

তিনি আরও বলেন, “এই চার সিনেমার চরিত্রগুলোর মধ্যে কোনো মিলতো ছিলই না, চরিত্রগুলোতে উচ্ছ্বলতার কোনো ব্যাপারও ছিল না। আমার ব্যাপারটা অসহ্য লাগে। যারা আমাকে ‘উচ্ছ্বল’  বলছে, তাদেরকে বলছি, আবার গিয়ে আমার সিনেমাগুলি দেখে আসুন। তারপর কথা বলতে আসবেন।”

পারিনিতি এই মুহূর্তে ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘দাওয়াত-এ-ইশক’ এর প্রচার নিয়ে। হাবিব ফয়সাল পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর। সিনেমাটি মুক্তি পাবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে।