২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও গ্রেপ্তার বিবার

কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার গ্রেপ্তার হলেন আবারও। এবার সঙ্গে ছিলেন তার প্রেমিকা সেলেনা গোমেজও।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সেঁজুতি শোণিমা নদী

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 04:39 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

বৃহস্পতিবার কানাডার অন্টারিওতে সেলেনাকে সঙ্গে নিয়ে গাড়ি চালানোর সময় একটি মিনি ভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে চালকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বিবার। সেখান থেকে ঘটনাটি গড়ায় হাতাহাতিতে।

ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করে স্ট্র্যাটফোর্ড পুলিশ। ২৯ সেপ্টেম্বর আদালতে হাজির হবেন- এই প্রতিশ্রুতির ভিত্তিতে জেলহাজত থেকে ছাড়া পান বিবার।

কানাডিয়ান এই পপতারকার গ্রেপ্তার হওয়ার ঘটনা এই প্রথম নয়। ২০১৩ সালেই তিনি যুক্তরাষ্ট্রের মায়ামিতে গ্রেপ্তার হয়েছিলেন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে। এর আগে আলোচনায় এসেছিলেন প্রতিবেশীর বাসায় পঁচা ডিম ছুড়ে। যার পরিপ্রেক্ষিতে হোয়াট হাউজ বরাবর বিবারকে মার্কিন মুলুক থেকে বহিষ্কার করার আবেদন জানিয়ে খোলা চিঠিও পাঠান