২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাটরিনার বাড়িতে রানবির

মনে হচ্ছে কাপুর পরিবারে খুব দ্রুতই বাজতে চলেছে বিয়ের সানাই৤ অন্তত রানবির কাপুর সাম্প্রতিক কর্মকাণ্ড তাই বলছে৤ শোনা যাচ্ছে লন্ডনে কাইফ পরিবারের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন রানবির৤ উদ্দেশ্য হতে পারে একটাই৤ বিয়ের আগে কনের পরিবারের মন জয় করে নেওয়া৤।

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 06:39 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

নিজেদের সম্পর্কের কথা কখনই স্বীকার করেননি রানবির কাপুর আর ক্যাটরিনা কাইফ৤ কিন্তু কাপুর পরিবারের সঙ্গে ক্যাটরিনার মেলামেশা গণমাধ্যমের চোখ এড়ায়নি৤  রানবিরের মা, বর্ষীয়ান অভিনেত্রী নিতু সিং-এর সঙ্গে প্রায়ই সময় কাটাতে দেখা গেছে ক্যাটরিনাকে৤ এমনকি দাদী কৃষ্ণা রাজ কাপুরের সঙ্গেও ‘প্রেমিকা'কে দেখা করিয়ে দিয়েছেন রানবির৤ চাচাতো বোন কারিনা কাপুরতো কারান জোহারের টকশো ‘কফি উইথ কারান’-এ বলেই ফেলেন যে প্রায়ই একসঙ্গে নৈশভোজ সারেন তারা৤ ক্যাটরিনাকে ‘ভাবি’ বলেও সম্বোধন করেন কারিনা৤  অনুষ্ঠানে কারিনার সঙ্গে থাকা রানবির ক্যাটরিনা সংক্রান্ত সব প্রশ্ন এড়িয়ে গেলেও বলেছিলেন ব্যক্তিগত ও পেশাগত জীবনে এখন অনেকটাই সুস্থির তিনি৤ সেই সঙ্গে আরও বলেন, বাগদান সেরে তবেই জানাবেন তার জীবনসঙ্গীর কথা৤।

সেই দিনটি হয়তো খুব দ্রুতই আসবে৤ কারণ ফ্রান্সে নতুন সিনেমা ‘তামাশা’র শুটিং শেষ হয়ে এসেছে। এবার সেখান থেকেই লন্ডনে যাচ্ছেন রানবির৤ ক্যাটরিনার মায়ের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ায় কাইফদের মন জয় করা অনেকটাই সোজা তার জন্য। লন্ডনে পৌঁছে ক্যাটের ছয় বোন আর এক ভাইয়ের মন ভোলাতে হবে এখন৤।

এর আগেও বেশ কয়েকবার রানবির-ক্যাটরিনার বাগদানের গুজব ছড়িয়েছে৤ গুঞ্জন উঠেছিল, বিয়ের ব্যাপারে কথা বলতে বসেও ছিলেন কাপুর ও কাইফ পরিবারের সদস্যরা৤ এ বছরের শেষেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন এই জুটি এ খবরও শোনা যাচ্ছিল৤।