২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেতুর নাম ‘ব্যাং ব্যাং’

হৃতিক রোশান আর ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ব্যাং ব্যাং’ সিনেমার টিজার ট্রেইলার এরই মধ্যে ঝড় তুলেছে ইউটিউবে। ১ কোটিরও বেশি লোক দেখে ফেলেছে টিজারটি৤ অক্টোবরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি নিয়ে চলতে থাকা উন্মাদনার পালে লাগলো নতুন হাওয়া৤ ভারতের এক শহরে একটি সেতুর নাম বদলে রাখা হয়েছে 'ব্যাং ব্যাং'

সেঁজুতি শোণিমা নদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2014, 06:08 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, হিমাচল প্রদেশের শহর মানালির একটি সেতুকে স্থানীয়রা এখন ডাকছেন ‘ব্যাং ব্যাং পয়েন্ট’ নামে। কারণ, হৃতিক আর ক্যাটরিনা এই সেতুতে সিনেমাটির বেশ কিছু দৃশ্যের শুটিং করেছেন।

হিন্দি সিনেমার এই দুই তারকার প্রতি মুগ্ধতা এই শহরে এতোটাই যে, পয‍র্টকদের জন্য রীতিমতো নতুন এক আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এই ‘ব্যাং ব্যাং পয়েন্ট’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ব্যাং ব্যাং’ সিনেমাটি হলিউডি সিনেমা ‘নাইট অ্যান্ড ডে’-এর আনুষ্ঠানিক রিমেইক। মূল সিনেমায় অভিনয় করেছিলেন টম ক্রুজ আর ক্যামেরন ডিয়াজ। তাদের ভারতীয় সংস্করণ হিসেবে দেখা যাবে হৃতিক-ক্যাটরিনাকে।