২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে দামি বুলক

ফোর্বসের তালিকা অনুযায়ী হলিউডি অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আয়কারী অভিনেত্রী এখন সান্ড্রা বুলক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফুল হক আনন্দ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 06:03 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

সোমবার প্রকাশিত এই তালিকায়, বছরজুড়ে প্রায় ৫কোটি মার্কিন ডলার আয় নিয়ে শীর্ষে উঠে এসেছেন ৫০ বছর বয়সী বুলক। মার্কিন এই অভিনেত্রীর পেছনেই আছেন আরেক অস্কারজয়ী জেনিফার লরেন্স এবং ‘ফ্রেন্ডস’ সিরিজ খ্যাত অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন।

২০১৩ সালটি বুলকের বেশ ভালোই কেটেছে। ঝুলিতে যোগ হয়েছে ‘গ্র্যাভিটি’র মত ব্লকবাস্টার সিনেমা। অস্কারের ৮৬তম আসরে আলফনসো কুয়ারন পরিচালিত সাই/ফাই সিনেমাটি জিতে নেয় সাতটি অস্কার। বুলক নিজেও মনোনীত হয়েছিলেন ‘সেরা অভিনেত্রী’র পুরস্কারের জন্য।

২০১৩ সালে বুলকের সাফল্যের ব্যাপারে ফোর্বস জানিয়েছে, “অস্কার না জিতলেও তার অভিনয় নৈপুণ্যে দর্শকরা মুগ্ধ হয়েছে। আর নিজের আয়ও বেড়েছে ভালোই।”

বুলকের পরেই তালিকায় দ্বিতীয় স্থানটি নিজের কাছে রেখেছেন ২৩ বছর বয়সী অভিনেত্রী জেনিফার লরেন্স, যার বার্ষিক আয় প্রায় সাড়ে ৩ কোটি মার্কিন ডলার। আর তৃতীয় স্থানে থাকা অ্যানিস্টনের আয় ৩ কোটি মার্কিন ডলার।

‘আয়রন ম্যান’ খ্যাত তারকা গিনেথ প্যালট্রো এবং ‘ম্যালেফিসেন্ট’ অ্যাঞ্জেলিনা জোলি রয়েছেন তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে।

অভিনেত্রীদের বার্ষিক আয়, সিনেমা থেকে প্রাপ্ত লভ্যাংশ, প্রচারণা থেকে আয় মিলিয়ে মোট আয়ের হিসেব করে ফোর্বস ম্যাগাজিন এই তালিকাটি প্রকাশ করে থাকে।