নকলবাজ আমির?
নগ্ন হয়ে ক্যামেরার সামনে দাঁড়ানোয় ‘পিকে’ সিনেমার পোস্টার নিয়ে বেশ আলোচনায় আছেন আমির খান। ‘অশ্লীলতা’র অভিযোগে তার বিরুদ্ধে হয়েছে মামলাও। এবার তার বিরূদ্ধে এল নকল করার অভিযোগ।
পর্তুগীজ গায়ক কুইম বারেইরোস তার একটি অ্যালবামের কভারের জন্য ঠিক একইভাবে দাঁড়িয়েছিলেন ক্যামেরার সামনে। ওই ছবিতে কেবল একটি একর্ডিয়ন ছিল তার হাতে। আর ‘পিকে’র পোস্টারে নগ্ন আমিরের হাতে ধরা একটি পুরোনো রেডিও। পার্থক্য কেবল এটুকুই।
২০১৩ সালের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ধুম থ্রি’-এর পর ‘পিকে’ সিনেমায় দেখা যাবে আমির খানকে। রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমায় আমিরের বিপরীতে অভিনয় করেছেন আনুশকা শর্মা। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের শেষে।
