২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডুডল-এ কিশোর

ভারতীয় গায়ক কিশোর কুমারের ৮৫ তম জন্মদিনে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস, আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2014, 04:00 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

গুগল ডট কমের পেইজটি খুললে দেখা যাচ্ছে এই ডুডলটি, যা থাকবে  ৪ঠা অগাস্ট রাত বারোটা পর্যন্ত।

গুগলের এই প্রয়াসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রয়াত শিল্পীর ছেলে অমিত কুমার, যিনি নিজেও একজন গায়ক। তিনি বলেন, “অসাধারণ...গুগলের কি দারুণ উদ্যোগ! এটা আমার বাবার চিরকালীন জনপ্রিয়তারই প্রমাণ।”

ভারতবর্ষের বাসিন্দাদের কাছে কিশোর কুমারের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। একজন সফল গায়ক হবার পাশাপাশি অভিনয় ও চলচ্চিত্র পরিচালনায়ও দক্ষতার পরিচয় দিয়েছেন এই শিল্পী।

তার কণ্ঠে জন্ম হয়েছে এমন সব হিন্দি ও বাংলা গানের, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের আনন্দ দিয়ে যাচ্ছে।‘দুখি মান মেরা’, ‘এক লাড়কি ভিগি ভাগি সি’, ‘দিল ক্যায়ে কারে’, ‘ওগো নিরুপমা’, ‘তোমার বাড়ির সামনে’, ‘আজ এই দিনটাকে’, ‘একদিন পাখি উড়ে’র মত আরও অনেক ক্লাসিক গান উপহার দিয়েছেন তিনি।

গায়ক হবার আগেই নায়ক হিসেবে সফলতা পাওয়া কিশোর কুমার অভিনয় করেছেন ‘হাফ টিকেট’, ‘চালতি কা নাম গাড়ি’, ‘ঝুমরু’ ইত্যাদি সিনেমায়।

১৯৮৭ সালের ১৩ অক্টোবর মাত্র ৫৮ বছর বয়সে মারা যান এই গায়ক।