২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের সেরা বন্ধু জয়-ভিরু

হিন্দি সিনেমার সেরা বন্ধুজুটি কারা? এমন এক জরিপে সবাইকে পেছনে ফেলেছে ‘শোলে’ সিনেমার জয়-ভিরু জুটি।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেনিফার ডি প্যারিস

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 04:20 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

বন্ধু দিবসকে ঘিরে এক জরিপের আয়োজন করেছিল ভারতীয় বিয়েভিত্তিক ওয়েবসাইট শাদি ডট কম। অনলাইন এই জরিপে অংশ নিয়েছে ভারতের অবিবাহিত নারীরা।

সিনেপর্দায় দেখানো সেরা বন্ধুজুটি নির্বাচনের এই জরিপে অংশ নেওয়া ৪২০০ জন নারীর মধ্যে অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র অভিনীত চরিত্র জয় ও ভিরুকে ভোট দিয়েছেন ৩৯ দশমিক ১ শতাংশ নারী, যা ছিল সর্বোচ্চ।

এরপরেই ছিল রাহুল-অঞ্জলির অবস্থান, যারা ভোট পেয়েছে ৩৩ দশমিক ৮ শতাংশ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার এই বন্ধুজুটির চরিত্রে দেখা গেছে শাহরুখ খান এবং কাজলকে, যারা বাস্তবেও বন্ধু।

তৃতীয় অবস্থান দখল করে নিয়েছে ‘কুইন’ সিনেমায় ভিনদেশে বন্ধু হয়ে যাওয়া ভিজায়ালাক্শমি এবং রানির ‍জুটি। তাদের সংগ্রহ ১৪ দশমিক ২ শতাংশ ভোট। এতে রানির ভূমিকায় ছিলেন কাঙ্গানা রানাউত, আর ভিজায়ালাক্শমির চরিত্রে অভিনয় করেছেন মডেল, অভিনেত্রী লিসা হেইডন।

১২ দশমিক ৯ শতাংশ ভোট নিয়ে সেরা চারে আরও ছিল ‘থ্রি ইডিয়টস’-এর তিন বন্ধু র‌্যাঞ্চো, রাজু এবং ফারহান। এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে আমির খান, শারমান জোশি এবং আর মাধবান।

শাদি ডট কমের একটি বিবৃতিতে বলা হয়, “এই জরিপের ফলাফল থেকে বোঝা যায়, মানুষ সিনেপর্দার এই চরিত্রগুলোর মধ্যে সত্যিকারের বন্ধুত্ব খোঁজেন। বাস্তব জীবনেও বলিউডে এমন অনেক বন্ধুত্বের নজির রয়েছে।”